খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ, ১৪৩৩

‘বিসিবিতে ক্রিকেট ছাড়া সব হচ্ছে, আগ্রহ কমছে মানুষের’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
‘বিসিবিতে ক্রিকেট ছাড়া সব হচ্ছে, আগ্রহ কমছে মানুষের’

অনেকদিন ধরেই আলোচনায় বাংলাদেশের ক্রিকেট। আরও বিশেষ করে বলতে গেলে মাঠের বাইরের ইস্যু। সেই বিপিএল থেকে শুরু করে নানা ঘটনায় টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন করে আবারও বিসিবিতে পালাবদলের হাওয়া লেগেছে। ফারুক আহমেদের অধ্যায় শেষে শুরু হতে যাচ্ছে নতুন যুগ। এমন পরিস্থিতিতে বিসিবিতে ক্রিকেট ছাড়া সবকিছুই হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ব্যক্তিগত কাজে পাকিস্তানের লাহোর গিয়েছেন তামিম। যেখানে চলছে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। হার দিয়ে সিরিজ শুরুর পর আজ টাইগারর সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। তারই এক ফাঁকে লাহোরে বাংলাদেশি সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তামিম। এ সময় বিসিবির নানা কর্মকাণ্ড বেশি আলোচিত হওয়ার পাশাপাশি ক্রিকেটে মানুষের আগ্রহ কমছে বলে তিনি দাবি করেছেন। এই পরিস্থিতি থেকে বের হতে বিসিবি কর্মকর্তাদের কিছু পরামর্শও দেন তামিম।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের বোর্ড এটা কিন্তু ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে; কে সভাপতি হবে, কে হবে না কিংবা কে নির্বাচন করবে বা কে করবে এগুলো তো ছোট একটা অংশ। বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে যেতে শুরু করেছে। আমার  মনে হয়, সভাপতি কে হবেন…. সেটা তো আমার বলাতে কিছু যায় আসে না। যারা আছেন বা আসবেন.. ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ ক্রিকেট এর জৌলুস হারাচ্ছে।’

ক্রিকেটের বাইরের বিষয়ে আলোচনা কমিয়ে, খেলায় মনোযোগ দেওয়ার আহবান সাবেক এই অধিনায়কের, ‘এটা স্বীকার করতে হবে যে আমরা স্ট্রাগল করছি। এটা আমরা কখনও মানতে চাই না। শুধু জাতীয় দলই না, প্রতিটি ক্রিকেটীয় দিক থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটা মেনে নিয়ে কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেটা নিয়ে আগাতে হবে। ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি এখানে।’

‘আজকে পাকিস্তানে বাংলাদেশের খেলা, আসছেন মাত্র ৪টা সাংবাদিক। বাংলাদেশের কি এমন দিন আগে এসেছে? বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে খেলুক বা জিম্বাবুয়ের সঙ্গে খেলুক কিংবা পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে…. মাত্র ৪ জন সাংবাদিক….এমন দিন তো আমি দেখিনি। এই বার্তা স্পষ্ট যে ক্রিকেট জৌলুস হারাচ্ছে। এটা মানতে হবে যে আমরা স্ট্রাগল করছি এবং মেনে নিয়ে এই বিষয়ে কাজ আগাতে হবে। এটার বদলে…. কে বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে….এগুলা আমার কাছে মনে হয় অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেটের উন্নতি কিভাবে হবে সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নাই’, আরও যোগ করেন তামিম।

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানেও প্রথম ম্যাচ হেরে সমালোচনার মুখে টিম বাংলাদেশ। সবমিলিয়ে তাদের সাম্প্রতিক পরিসংখ্যান সুখকর নয়। এই বিপর্যস্ত অবস্থা কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে মনে করেন তামিম, ‘এটা ২-৩ বছরে সম্ভব না। অনেকের ধারণা, নতুন কেউ এসে দায়িত্ব নিলেই দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আসলে বিষয়টি চেষ্টার ওপর নির্ভর করে। পরিবর্তন করার মনোভাবটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরকম পরিকল্পনা থাকা দরকার।’

ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

কক্সবাজারের রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নের সাবেক সুপরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব ও বর্তমান ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখাঁর সভাপতি, মানবিক সমাজসেবক, জামশেদ খাঁন আগামী ১০ এপ্রিল (শুক্রবার) জন্মভূমি ঈদগড় আসবেন।

জানা যায়, দীর্ঘ প্রায় ১০ বছরের প্রবাস জীবন থেকে এই প্রথম বার তিনি, ঈদগড় আসছেন। জামশেদ খান, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানা ধর্মীয় প্রতিষ্ঠানে নিজেকে জড়িত রেখেছেন।

জামশেদ খান জানান, তিনি সহিসালামত বাংলাদেশের মাটি তথা ঈদগড়ে সুস্থভাবে আসতে পারেন তার জন্য সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

জামশেদ খান বলেন, আমি আজীবন মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার এই স্বপ্নকে পূরণ করুক এই প্রত্যাশা রইল। পরিশেষে বলবো, আমি দেশ ও দেশের মানুষের পাশে থেকে সেবা করতে চাই।

ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদগড় ইউনিয়নের সকল স্তরের মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁন।

এক শুভেচ্ছা বার্তায় জামশেদ খাঁন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও ত্যাগের মাধ্যমে অর্জিত আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ হচ্ছে আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সৌহার্দ্য বয়ে আনবে এবং সকল হিংসা-বিদ্বেষ ভুলে একসাথে মিলে মিশে থাকার শিক্ষা দেবে।

যুবদলের এই নেতা আরও বলেন, ঈদের এই আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এই আনন্দকে ভাগ করে নেওয়ার আহবান জানান তিনি।

পরিশেষে তিনি যুবদলের পক্ষ থেকে সবাইকে জানান, “আমরা সবার সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আগামীর পথে সহায়তা করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক মুক্তির বাণীর নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। সংযম, আত্মত্যাগ ও মহান আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা বহন করে এই মহিমান্বিত উৎসব। ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সার্বজনীন আনন্দের উৎসব।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন দিনে সকল মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়। সংযমের শিক্ষা মানবতার কল্যাণে কাজে লাগিয়ে সমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক পবিত্র ঈদুল ফিতর।

শহিদুল ইসলাম খোকন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। একইসঙ্গে তিনি কামনা করেন, পবিত্র ঈদুল ফিতরের বরকতে পৃথিবী হোক মহামারীমুক্ত, মানবজাতির জীবনে ফিরে আসুক স্বস্তি ও সুন্দর ভবিষ্যৎ।

তিনি দেশের সর্বস্তরের মুসলমান এবং বিদেশে বসবাসরত প্রবাসীদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।