খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ, ১৪৩৩

আন্দোলন সফল করা কর্মীদের মূল্যায়ণ করা সিনিয়র নেতাদের দায়িত্ব-আবু বক্কর সিদ্দিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
আন্দোলন সফল করা কর্মীদের মূল্যায়ণ করা সিনিয়র নেতাদের দায়িত্ব-আবু বক্কর সিদ্দিক

কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদাপ্রার্থী, আবু বক্কর সিদ্দিক বলেন,

২৮ অক্টোবর হতে ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের সময় অসহযোগ আন্দোলন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনের সময় আপনারা যারা বর্তমানে সমালোচনা করতেছেন এতদিন কোথায় ছিলেন?

পোষ্ট পদবী নিয়ে কেউ ছিলো আত্ম গোপনে, কেউ অসুস্থ বলে দেশের বাহিরে আবার কেউ অন্য জেলায় পালিয়ে গেছে।

আন্দোলনে ছিলাম আমরা।

আর এখন যারা আন্দোলনে রাজপথে গুলি মুখে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মিছিল- মিটিং করেছে, হরতাল সফল করেছে তাদের বিরুদ্ধে সমালোচনা করো। তাদের বাদ দিয়ে সংগঠনের পদবীধারী নেতা মারাও, লজ্জা করে না। কর্মী মূল্যায়ণ হোক তার কর্মে, পদবী নিয়ে নয়।

আন্দোলনের ভূমিকা রাখার ছেলেদের বাদ দিয়ে মুখোশধারী, দলের সুযোগসন্ধানী, যারা ঘাফটি মেরে বসে ছিলো, তাদের নিয়ে নতুন নতুন পরিকল্পনা করো। আলোচনা করো, মিটিং এর ব্যবস্থা করো!

একটা কথা বলি কর্মী তার সর্বোচ্চটা দিয়ে আন্দোলন সফল করেছে, আর আন্দোলন সফল করা কর্মীদের মূল্যায়ণ করা সিনিয়র নেতাদের দায়িত্ব।

ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

কক্সবাজারের রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নের সাবেক সুপরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব ও বর্তমান ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখাঁর সভাপতি, মানবিক সমাজসেবক, জামশেদ খাঁন আগামী ১০ এপ্রিল (শুক্রবার) জন্মভূমি ঈদগড় আসবেন।

জানা যায়, দীর্ঘ প্রায় ১০ বছরের প্রবাস জীবন থেকে এই প্রথম বার তিনি, ঈদগড় আসছেন। জামশেদ খান, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানা ধর্মীয় প্রতিষ্ঠানে নিজেকে জড়িত রেখেছেন।

জামশেদ খান জানান, তিনি সহিসালামত বাংলাদেশের মাটি তথা ঈদগড়ে সুস্থভাবে আসতে পারেন তার জন্য সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

জামশেদ খান বলেন, আমি আজীবন মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার এই স্বপ্নকে পূরণ করুক এই প্রত্যাশা রইল। পরিশেষে বলবো, আমি দেশ ও দেশের মানুষের পাশে থেকে সেবা করতে চাই।

ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদগড় ইউনিয়নের সকল স্তরের মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁন।

এক শুভেচ্ছা বার্তায় জামশেদ খাঁন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও ত্যাগের মাধ্যমে অর্জিত আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ হচ্ছে আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সৌহার্দ্য বয়ে আনবে এবং সকল হিংসা-বিদ্বেষ ভুলে একসাথে মিলে মিশে থাকার শিক্ষা দেবে।

যুবদলের এই নেতা আরও বলেন, ঈদের এই আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এই আনন্দকে ভাগ করে নেওয়ার আহবান জানান তিনি।

পরিশেষে তিনি যুবদলের পক্ষ থেকে সবাইকে জানান, “আমরা সবার সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আগামীর পথে সহায়তা করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক মুক্তির বাণীর নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। সংযম, আত্মত্যাগ ও মহান আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা বহন করে এই মহিমান্বিত উৎসব। ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সার্বজনীন আনন্দের উৎসব।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন দিনে সকল মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়। সংযমের শিক্ষা মানবতার কল্যাণে কাজে লাগিয়ে সমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক পবিত্র ঈদুল ফিতর।

শহিদুল ইসলাম খোকন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। একইসঙ্গে তিনি কামনা করেন, পবিত্র ঈদুল ফিতরের বরকতে পৃথিবী হোক মহামারীমুক্ত, মানবজাতির জীবনে ফিরে আসুক স্বস্তি ও সুন্দর ভবিষ্যৎ।

তিনি দেশের সর্বস্তরের মুসলমান এবং বিদেশে বসবাসরত প্রবাসীদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।