খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ, ১৪৩৩

এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Oplus_131072

বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ, বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে ঢাকায় চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটের ক্ষেতলালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় “বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষক, কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট” এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্ষেতলালের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষক, কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট ক্ষেতলাল উপজেলার সভাপতি ও বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আখলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল ইসলাম উজ্জ্বল, ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সায়ফুল ইসলাম, ক্ষেতলাল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোস্তফা হাসান মো. এহতেসান, জামুহালী সিইউ বিএল আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল ইসলাম প্রমুখ।

এছাড়াও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ও ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছেন।

তারা আরও বলেন, এসব ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীদের ওপর রাজধানীতে হামলা করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

বক্তারা বলেন, যে শিক্ষক সমাজকে গড়ে তোলেন, সেই শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আমরা দাবি করছি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

তারা আরও জানান, সরকার যদি দ্রুত দাবিগুলো মেনে না নেয়, তবে আন্দোলন আরও বিস্তৃত হবে এবং সারাদেশের শিক্ষক-কর্মচারীরা রাজপথে নামবেন।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, হামলার বিচার, এবং জাতীয়করণের অগ্রগতি দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

গরম রোদেও হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা শিক্ষক-কর্মচারীরা বলেন, আমরা শ্রেণিকক্ষে ফিরতে চাই, তবে মর্যাদা ক্ষুণ্ণ করে নয়। সরকারের কাছে আমাদের দাবি আমাদের ন্যায্য প্রাপ্য দ্রুত বাস্তবায়ন করা হোক।

ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

কক্সবাজারের রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নের সাবেক সুপরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব ও বর্তমান ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখাঁর সভাপতি, মানবিক সমাজসেবক, জামশেদ খাঁন আগামী ১০ এপ্রিল (শুক্রবার) জন্মভূমি ঈদগড় আসবেন।

জানা যায়, দীর্ঘ প্রায় ১০ বছরের প্রবাস জীবন থেকে এই প্রথম বার তিনি, ঈদগড় আসছেন। জামশেদ খান, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানা ধর্মীয় প্রতিষ্ঠানে নিজেকে জড়িত রেখেছেন।

জামশেদ খান জানান, তিনি সহিসালামত বাংলাদেশের মাটি তথা ঈদগড়ে সুস্থভাবে আসতে পারেন তার জন্য সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

জামশেদ খান বলেন, আমি আজীবন মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার এই স্বপ্নকে পূরণ করুক এই প্রত্যাশা রইল। পরিশেষে বলবো, আমি দেশ ও দেশের মানুষের পাশে থেকে সেবা করতে চাই।

ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদগড় ইউনিয়নের সকল স্তরের মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁন।

এক শুভেচ্ছা বার্তায় জামশেদ খাঁন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও ত্যাগের মাধ্যমে অর্জিত আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ হচ্ছে আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সৌহার্দ্য বয়ে আনবে এবং সকল হিংসা-বিদ্বেষ ভুলে একসাথে মিলে মিশে থাকার শিক্ষা দেবে।

যুবদলের এই নেতা আরও বলেন, ঈদের এই আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এই আনন্দকে ভাগ করে নেওয়ার আহবান জানান তিনি।

পরিশেষে তিনি যুবদলের পক্ষ থেকে সবাইকে জানান, “আমরা সবার সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আগামীর পথে সহায়তা করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক মুক্তির বাণীর নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। সংযম, আত্মত্যাগ ও মহান আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা বহন করে এই মহিমান্বিত উৎসব। ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সার্বজনীন আনন্দের উৎসব।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন দিনে সকল মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়। সংযমের শিক্ষা মানবতার কল্যাণে কাজে লাগিয়ে সমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক পবিত্র ঈদুল ফিতর।

শহিদুল ইসলাম খোকন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। একইসঙ্গে তিনি কামনা করেন, পবিত্র ঈদুল ফিতরের বরকতে পৃথিবী হোক মহামারীমুক্ত, মানবজাতির জীবনে ফিরে আসুক স্বস্তি ও সুন্দর ভবিষ্যৎ।

তিনি দেশের সর্বস্তরের মুসলমান এবং বিদেশে বসবাসরত প্রবাসীদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।