খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২

আক্কেলপুরে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মামুনুর রশীদ পান্না, অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ
আক্কেলপুরে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারনেটের অপব্যবহার, সাইবার বুলিং, মোবাইল গেমে আসক্তি, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) আক্কেলপুরের সোনামুখি উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন, আক্কেলপুর ইউনিট।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম।

এছাড়াও উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের আক্কেলপুর ইউনিটের সভাপতি সাদমান হাফিজ শুভর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সোনামুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা. মুনমুন আরা, আক্কেলপুর থানার উপ পরিদর্শক বজলু রহমান, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন কেন্দ্রীয় ইউনিটের যুগ্ম আহবায়ক মো. আমানুল্লাহ আমান, আক্কেলপুর ইউনিটের সহ সভাপতি সাল্লিম মন্ডল রাজন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আকাশ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য রাসেল রানার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম বলেন, “বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখা। ইন্টারনেট ব্যবহার করতে হবে জ্ঞান ও শিক্ষার জন্য, অপব্যবহার করে জীবনের ক্ষতি করার জন্য নয়। শিক্ষার্থীরা যদি আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে সমাজ থেকে সাইবার বুলিং, মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সমস্যা দূর করা সম্ভব।”

বক্তারা বলেন, আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে। তারা আরও উল্লেখ করেন, প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব শুধু নিজেকে সঠিক পথে রাখা নয়, বরং অন্যকেও সঠিক পথে চলার অনুপ্রেরণা দেওয়া।

সভায় বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়।

ক্ষেতলালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ
ক্ষেতলালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

জয়পুরহাটের ক্ষেতলালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী। এস এম মশিউর রহমান তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) এস এম কামাল হোসাইন, অধ্যক্ষ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক আজিজার রহমান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম ও হোসনে আরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

জয়পুরহাটে যাত্রীকে বেধড়ক পেটালেন রেলের বুকিং সহকারী

মামুনুর রশীদ পান্না, অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১:১৪ পূর্বাহ্ণ
জয়পুরহাটে যাত্রীকে বেধড়ক পেটালেন রেলের বুকিং সহকারী

জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আব্দুর রাজ্জাক আকন্দ নামে এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে হেড বুকিং সহকারী মনিরুল করিম মুনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই যাত্রী। আব্দুর রাজ্জাক আকন্দ জয়পুরহাট জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত আছেন বলে জানা গেছে। এদিকে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ।

জানা গেছে, যাত্রী আব্দুর রাজ্জাক পাবনা যাওয়ার জন্য দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের কাউন্টারে যান। সেখানে তিনি লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে দুইশো টাকা দেন। কাউন্টার থেকে তাকে খুচরা টাকা দিতে বলা হয়। কিন্তু আব্দুর রাজ্জাক খুচরা টাকা দিতে পারেননি। তখন হেড বুকিং সহকারী মনিরুল করিম ওই যাত্রী খুচরা টাকা আনার তাগিদ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনিরুল করিম কাউন্টার থেকে বাহিরে এসে যাত্রী আব্দুর রাজ্জাককে ধাক্কা মারেন এরপর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপর মনিরুল করিম ওই যাত্রীকে টেনে-হেচড়ে স্টেশন মাস্টারের রুমে পরে কাউন্টার কক্ষের ভেতরে নিয়ে বিভিন্নভাবে কিল, ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে ওই যাত্রীর শার্ট ছিঁড়ে গেলে রেলওয়ের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে স্টেশন মাস্টারের রুমে নিয়ে আসেন। সেখানে মনিরুল করিম মুন ভুল স্বীকার করে ক্ষমা চান।

যাত্রী আব্দুর রাজ্জাক বলেন, স্টেশনে টিকিট কাটাকে কেন্দ্র করে স্টেশনের হেড বুকিং সহকারী মনিরুল করিম মুন আমাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে। তারা এক লাইনে টিকিট না দিয়ে এক লাইন থেকে আরেক লাইনে ঘুরাঘুরি করাচ্ছিল। কাউন্টারের ভেতর থেকে এসে আমাকে টেনে অফিসের ঘরে নিয়ে গিয়ে বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। শার্টও ছিড়ে গেছে। পরে সাংবাদিকরা আসলে তিনি ভুল করেছেন বলে ক্ষমা চান। সে স্থানীয় হওয়ায় দাম্ভিকতার সাথে ক্ষমতায় দেখায় যে, সে মানুষকে মানুষই মনে করেনা। তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

 

ইদগড় ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন আশরাফুল হক আদনান।

অনলাইন ডেস্ক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
ইদগড় ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন আশরাফুল হক আদনান।

 

কক্সবাজারের ঈদগড় ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রনেতা আশরাফুল হক আদনান। সম্প্রতি উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ পদে আশরাফুল হক আদনানকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল হক আদনান সংগঠনের প্রতি তাঁর দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, “ছাত্রদলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অনুগত থেকে ঈদগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ছাত্রদলকে আরও সুসংগঠিত করবো।”

দলের অন্যান্য নেতৃবৃন্দ নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।