খুঁজুন
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ়, ১৪৩৩

বৈষম্যবিরোধী নেতার চাঁদাবাজি, সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপির কাছ থেকে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:৩৯ পূর্বাহ্ণ
বৈষম্যবিরোধী নেতার চাঁদাবাজি, সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপির কাছ থেকে

সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের নাখালপাড়ার ভাড়া বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপি মিডিয়া সেন্টারে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে চেক উদ্ধারের বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান। তবে এই চেক কোন প্রতিষ্ঠান দিয়েছে, তা তিনি জানাননি।

পুলিশ সূত্র জানিয়েছে, ওই সোয়া দুই কোটি টাকার চেক নেওয়া হয়েছে রংপুর-৬ আসনে (পীরগঞ্জ) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যবসাপ্রতিষ্ঠান ‘ট্রেড জোন’ থেকে। ট্রেড জোনের পোশাক কারখানাসহ নানা ব্যবসা রয়েছে।

ট্রেড জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, সোয়া দুই কোটি নয়, মোট ৫ কোটি টাকার ১১টি চেক নিয়েছিলেন আবদুর রাজ্জাকসহ ছয়জন। তবে একটি চেকের বিপরীতেও তাঁরা টাকা উত্তোলন করতে পারেননি। কারণ, সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে ট্রেড জোন কর্তৃপক্ষ টাকা রাখেনি। তিনি বলেন, টাকা উত্তোলন করতে না পেরে রাজ্জাকসহ অন্যরা ট্রেড জোনের মালিককে হুমকি দিচ্ছিলেন।

রাজ্জাকসহ অন্যরা কীভাবে চেক নিয়েছিলেন, তা প্রথম আলোকে বিস্তারিত জানিয়েছেন সাইফুল ইসলাম।

শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে প্রথম দফায় ১০ লাখ টাকা নেওয়ার পর দ্বিতীয়বার টাকা নিতে গিয়ে ১৭ জুলাই হাতেনাতে পুলিশের হাতে ধরা পড়েন আবদুর রাজ্জাকসহ পাঁচজন। বাকি চারজন হলেন ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজন। প্রাপ্তবয়স্ক চার আসামির এখন রিমান্ড চলছে। ঘটনাটিতে মামলা করেছেন সিদ্দিক আবু জাফর।

ইব্রাহিম হোসেন ওরফে মুন্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ছিলেন। আবদুর রাজ্জাক ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। পরে তিনি গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সদস্য। গ্রেপ্তারের পর সবাইকে বহিষ্কার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে অন্য সব কমিটি স্থগিত করা হয়েছে।

ডিএমপির সংবাদ সম্মেলনটি ছিল সমসাময়িক বিষয় নিয়ে। সেখানে সাংবাদিকদের ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর নাখালপাড়ায় আবদুর রাজ্জাকের ভাড়া বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার ৪টি চেক উদ্ধার করা হয়। এ ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।

তালেবুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বাইরে আরও কেউ জড়িত আছেন কি না, সেটি দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তারা যে চারটি চেক উদ্ধার করেছে, তার দুটিতে ১ কোটি করে ২ কোটি, একটিতে ১৫ লাখ ও আরেকটিতে ১০ লাখ টাকার অঙ্ক উল্লেখ রয়েছে।

পাঁচ কোটি টাকার চেক

পুলিশ সূত্র থেকে তথ্য পেয়ে ট্রেড জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলামকে খুঁজে বের করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম আজাদ। তাঁর কাছ থেকেই পাঁচ কোটি টাকার চেক নেন রাজ্জাকসহ ছয়জন।

আবুল কালাম আজাদ ২০০৯ সালে রংপুর-৬ আসন থেকে উপনির্বাচনে জয়ী হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে জয়ী হয়েছিলেন জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি ওই আসনটি ছেড়ে দেন। সেখানে আওয়ামী লীগ থেকে আবুল কালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়।

আবুল কালাম আজাদ পরে আর নির্বাচন করেননি বলে উল্লেখ করে ট্রেড জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, তিনি (আবুল কালাম আজাদ) রাজনীতি থেকেই সরে গিয়েছিলেন। কারণ, মতের মিল হয়নি।

ঈদগড়-বাইশারী ডাকাতি ও অপহরণমুক্ত করার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন যুবদল নেতা নুরুল আজিম পবন

অনলাইন ডেস্ক:
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
ঈদগড়-বাইশারী ডাকাতি ও অপহরণমুক্ত করার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন যুবদল নেতা নুরুল আজিম পবন

বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের ঐতিহাসিক কক্সবাজার সফরকে কেন্দ্র করে ঈদগড়বাসীর পক্ষ থেকে জীবনের নিরাপত্তা ও নিরাপদ সড়কের জোর দাবি জানানো হয়েছে।

সফরসূচী অনুযায়ী প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে পুরো জেলায় যে অভূতপূর্ব জাগরণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তারই ধারাবাহিকতায় ঈদগড়-বাইশারী সড়কের দীর্ঘদিনের চরম ভোগান্তি ও নিরাপত্তা সংকটের বিষয়টি সরকারের নীতি নির্ধারণী মহলে বিবেচনার জন্য তুলে ধরেছেন রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তরুণ যুবনেতা নুরুল আজিম পবন। এক বিবৃতিতে তিনি ঈদগড়বাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই আঞ্চলিক সড়কটিকে অপরাধমুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

যুবদল নেতা নুরুল আজিম পবন তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, ঈদগড়-বাইশারী সড়কটি এই অঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে এটি এক চরম আতঙ্ক ও মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এই সড়কে প্রতিনিয়ত অভিনব কায়দায় ডাকাতি এবং নিরীহ পথচারী ও ব্যবসায়ীদের অপহরণের মতো ভয়াবহ অপরাধের ঘটনা ঘটছে, যার কারণে স্থানীয় সাধারণ মানুষ ও চালকেরা সবসময় চরম জীবনঝুঁকি ও চরম অনিশ্চয়তার মধ্যে যাতায়াত করেন। এই অঞ্চলের আইনশৃঙ্খলার উন্নয়ন এবং মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে সড়কটিকে সম্পূর্ণ ডাকাতি ও অপহরণমুক্ত করে একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে বড় দাবিতে পরিণত হয়েছে। পরিশেষে, যুবনেতা নুরুল আজিম পবন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল মানুষের অধিকার ও নিরাপত্তার অতন্দ্র প্রহরী মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের এই ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে ঈদগড়বাসীর এই দীর্ঘদিনের কান্না ও প্রাণের দাবিটি পূরণ হবে এবং এই সড়কে চিরতরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিয়ে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

কক্সবাজারের রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নের সাবেক সুপরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব ও বর্তমান ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখাঁর সভাপতি, মানবিক সমাজসেবক, জামশেদ খাঁন আগামী ১০ এপ্রিল (শুক্রবার) জন্মভূমি ঈদগড় আসবেন।

জানা যায়, দীর্ঘ প্রায় ১০ বছরের প্রবাস জীবন থেকে এই প্রথম বার তিনি, ঈদগড় আসছেন। জামশেদ খান, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানা ধর্মীয় প্রতিষ্ঠানে নিজেকে জড়িত রেখেছেন।

জামশেদ খান জানান, তিনি সহিসালামত বাংলাদেশের মাটি তথা ঈদগড়ে সুস্থভাবে আসতে পারেন তার জন্য সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

জামশেদ খান বলেন, আমি আজীবন মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার এই স্বপ্নকে পূরণ করুক এই প্রত্যাশা রইল। পরিশেষে বলবো, আমি দেশ ও দেশের মানুষের পাশে থেকে সেবা করতে চাই।

ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদগড় ইউনিয়নের সকল স্তরের মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁন।

এক শুভেচ্ছা বার্তায় জামশেদ খাঁন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও ত্যাগের মাধ্যমে অর্জিত আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ হচ্ছে আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সৌহার্দ্য বয়ে আনবে এবং সকল হিংসা-বিদ্বেষ ভুলে একসাথে মিলে মিশে থাকার শিক্ষা দেবে।

যুবদলের এই নেতা আরও বলেন, ঈদের এই আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এই আনন্দকে ভাগ করে নেওয়ার আহবান জানান তিনি।

পরিশেষে তিনি যুবদলের পক্ষ থেকে সবাইকে জানান, “আমরা সবার সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আগামীর পথে সহায়তা করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক