খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ, ১৪৩৩

খুলনায় গুলি করে ও রগ কেটে সেই সাবেক যুবদল নেতাকে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
খুলনায় গুলি করে ও রগ কেটে সেই সাবেক যুবদল নেতাকে হত্যা

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে মহানগরের দৌলতপুর পশ্চিম মহেশ্বরপাশা এলাকার ওই নেতার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই নেতার নাম মাহবুবুর রহমান মোল্লা (৩৮)। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি।

গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের বিষয় ঘিরে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় শতাধিক মানুষ আহত হয়। ওই সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় যুবদল নেতা মাহবুবুর রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরের দিন মাহবুবুরকে বহিষ্কার করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত এসে মাহবুবুরকে গুলি এবং দুই পায়ের রগ কেটে হত্যা করে। মোটরসাইকেলে একজন হেলমেট পরা থাকলেও অপর দুজনের মাথায় হেলমেট ছিল না। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় মাহবুবুরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মোটরসাইকেলে আসা তিনজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। তাঁরা মাহবুবুর রহমানের ওপর এলোপাতাড়ি গুলি করেন। আমরা ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা পেয়েছি। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য রগও কেটে দেওয়া হয়েছে।’

তাজুল ইসলাম আরও বলেন, ‘এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন, এমন সন্দেহভাজন ব্যক্তিদের নাম আমরা পেয়েছি। আমরা যাচাই–বাছাই করছি।’

ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

কক্সবাজারের রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নের সাবেক সুপরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব ও বর্তমান ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখাঁর সভাপতি, মানবিক সমাজসেবক, জামশেদ খাঁন আগামী ১০ এপ্রিল (শুক্রবার) জন্মভূমি ঈদগড় আসবেন।

জানা যায়, দীর্ঘ প্রায় ১০ বছরের প্রবাস জীবন থেকে এই প্রথম বার তিনি, ঈদগড় আসছেন। জামশেদ খান, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানা ধর্মীয় প্রতিষ্ঠানে নিজেকে জড়িত রেখেছেন।

জামশেদ খান জানান, তিনি সহিসালামত বাংলাদেশের মাটি তথা ঈদগড়ে সুস্থভাবে আসতে পারেন তার জন্য সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

জামশেদ খান বলেন, আমি আজীবন মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার এই স্বপ্নকে পূরণ করুক এই প্রত্যাশা রইল। পরিশেষে বলবো, আমি দেশ ও দেশের মানুষের পাশে থেকে সেবা করতে চাই।

ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদগড় ইউনিয়নের সকল স্তরের মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁন।

এক শুভেচ্ছা বার্তায় জামশেদ খাঁন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও ত্যাগের মাধ্যমে অর্জিত আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ হচ্ছে আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সৌহার্দ্য বয়ে আনবে এবং সকল হিংসা-বিদ্বেষ ভুলে একসাথে মিলে মিশে থাকার শিক্ষা দেবে।

যুবদলের এই নেতা আরও বলেন, ঈদের এই আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এই আনন্দকে ভাগ করে নেওয়ার আহবান জানান তিনি।

পরিশেষে তিনি যুবদলের পক্ষ থেকে সবাইকে জানান, “আমরা সবার সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আগামীর পথে সহায়তা করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক মুক্তির বাণীর নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। সংযম, আত্মত্যাগ ও মহান আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা বহন করে এই মহিমান্বিত উৎসব। ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সার্বজনীন আনন্দের উৎসব।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন দিনে সকল মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়। সংযমের শিক্ষা মানবতার কল্যাণে কাজে লাগিয়ে সমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক পবিত্র ঈদুল ফিতর।

শহিদুল ইসলাম খোকন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। একইসঙ্গে তিনি কামনা করেন, পবিত্র ঈদুল ফিতরের বরকতে পৃথিবী হোক মহামারীমুক্ত, মানবজাতির জীবনে ফিরে আসুক স্বস্তি ও সুন্দর ভবিষ্যৎ।

তিনি দেশের সর্বস্তরের মুসলমান এবং বিদেশে বসবাসরত প্রবাসীদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।