২০ দিনে কত আয় করল আমিরের ‘সিতারে জমিন পর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ । ৯:২৫ অপরাহ্ণ

তিন বছর কার্যত লাপাত্তা ছিলেন আমির খান। ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর অভিনয়ও ছাড়ার কথা ভেবেছিলেন। সেই আমির কী দুর্দান্তভাবেই না ফিরলেন। মুক্তির আগে নানা অনিশ্চয়তা থাকলেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে সিনেমাটি।

গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এস প্রসন্ন পরিচালিত সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে আয় করে ৮৮ কোটি ৪৬ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহেও ব্যবসা ধরে রাখে, আয় করে ৪৬ কোটি ৪৫ লাখ রুপি। মুক্তির বিশতম দিনে সিনেমাটির আয় অনেকটাই কমেছে। এদিন ১ কোটি ১৫ লাখ রুপি আয় করেছেন সিনেমাটি।

সব মিলিয়ে ২০ দিনে সিনেমাটির মোট আয় ১৭৯ কোটি ৭৯ লাখ রুপি। এটি কেবল ভারতীয় বক্স অফিসের আয়। বিদেশের আয় যোগ করলে ছবিটি ২০০ কোটি রুপির ক্লাব পার করেছে অনেক আগেই।

এ ধরনের সিনেমা দেখতে দেখতে দর্শকের মধ্যে একধরনের বিরক্তি চলে এসেছিল। তাই আমির খানের ড্রামা সিনেমাটি তাঁরা এতটা পছন্দ করেছেন। মুক্তির প্রথম দিন আয় কম থাকলেও ধীরে ধীরে সিনেমাটির কথা মানুষের মুখে মুখে ছড়িয়েছে, এভাবেই সিনেমাটির আয় বেড়েছে।

ছবিতে এক বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন আমির খান, যিনি একদল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে প্রশিক্ষণ দেন। ছবিতে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ।

তথ্যসূত্র : কইমইডটকম

 

প্রকাশক : ফারুক হোসাইন, সম্পাদক: আনোয়ারুল হক শিকদার। কর্তৃক হোটেল টাইড ওয়াটার প্লট# ২৬ ব্লক# এ হোটেল মোটেল জোন কলাতলী কক্সবাজার থেকে প্রকাশিত  বিজ্ঞাপন : ০১৮১৮৫১৫২৮২ ই-মেইল :Editor@dailymuktirbani.com,Dailymuktirbani@gmail.com কপিরাইট © দৈনিক মুক্তির বাণী সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন