খুঁজুন
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ়, ১৪৩৩

ভিডিও করায় সাংবাদিকদের মারধর

ভিডিও করায় সাংবাদিকদের মারধর

অনলাইন ডেস্ক ।।
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ
ভিডিও করায় সাংবাদিকদের মারধর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্থনীতি বিভাগের আন্তঃসেশন খেলায় সিনিয়র ও জুনিয়রদের মধ্যে মারামারির ঘটনা ভিডিও করায় তিন সাংবাদিককে মারধর করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে রোববার ভুক্তভোগী সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

তারা হলেন জাতীয় দৈনিক আমাদের বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আরিফ বিল্লাহ, দৈনিক আজকালের খবরের রবিউল আলম এবং বার্তা২৪ এর নূর ই আলম।

অভিযুক্তরা হলেন- অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাহিদ হাসান, সাব্বির, আফসানা পারভিন তিনা, মিনহাজ, সৌরভ দত্ত, রিয়াজ মোর্শেদ, সেৌরভ সোহাগ ও পান্না। একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অজিল, সাইফুল, রাকিব, মশিউর রহমান রিয়ন ও হৃদয়সহ অন্তত ২০-২৫ জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মারামারির ঘটনা ভিডিও করতে গেলে আরিফ বিল্লাহর মোবাইল কেড়ে নেন আফসানা পারভিন। তখন বিভাগটির অন্য শিক্ষার্থীরা দলবেঁধে ওই সাংবাদিককে দফায় দফায় মারধর করেন। এসময় আরেক সাংবাদিক নূর ই আলম তা ভিডিও করতে গেলে তাকেও মারধর করা হয়। পরে একইভাবে রবিউল আলমের ওপর হামলা করা হয়।

ভুক্তভোগী আরিফ বিল্লাহ বলেন, এক মেয়ে এসে আমার মোবাইল কেড়ে নেন। এ বিষয়ে জানতে চাইলে ৮-১০ জন ছেলে এসে আমাকে চড়, থাপ্পড়, ঘুসি মারতে থাকেন। ২২ ঘণ্টা পর আমার ফোনটি ফেরত দিলেও গুরুত্বপূর্ণ সব তথ্য ডিলিট করা হয়েছে। অন্য ভুক্তভোগী রবিউল আলম বলেন, তারা আমাকে এলোপাতাড়ি কিলঘুসি মারতে থাকে। নাহিদ হাসান আমার তলপেটে লাথি মারে।

অভিযুক্ত নাহিদ হাসান বলেন, আমাদের মধ্যে ঝামেলা হয়। এ সময় আমি সাংবাদিক কাউকে মারিনি। প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার বিষয়টিকে ধামাচাপা দিতে নতুন ইস্যু তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত শিক্ষার্থীদের অভিযোগ, প্রক্টরের সামনে তাদের বান্ধবী আফসানা পারভিনকে সাংবাদিকরা মারধর করেছেন।

তবে প্রত্যক্ষদর্শী গোলাম রাব্বানী বলেন, ওই মেয়েকে মারধর করতে দেখিনি।

ওই ছাত্রীকে চিকিত্সা দেওয়া ডা. সাহেদ আহম্মেদ বলেন, তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

 

সাংবাদিকদের মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, খেলাফত ছাত্র মজলিস ও জমিয়তে তালাবায়ে আরাবিয়া। রোববার একই দাবিতে মানববন্ধন করেছেন কমিউনিশেন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা।

ঈদগড়-বাইশারী ডাকাতি ও অপহরণমুক্ত করার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন যুবদল নেতা নুরুল আজিম পবন

অনলাইন ডেস্ক:
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
ঈদগড়-বাইশারী ডাকাতি ও অপহরণমুক্ত করার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন যুবদল নেতা নুরুল আজিম পবন

বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের ঐতিহাসিক কক্সবাজার সফরকে কেন্দ্র করে ঈদগড়বাসীর পক্ষ থেকে জীবনের নিরাপত্তা ও নিরাপদ সড়কের জোর দাবি জানানো হয়েছে।

সফরসূচী অনুযায়ী প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে পুরো জেলায় যে অভূতপূর্ব জাগরণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তারই ধারাবাহিকতায় ঈদগড়-বাইশারী সড়কের দীর্ঘদিনের চরম ভোগান্তি ও নিরাপত্তা সংকটের বিষয়টি সরকারের নীতি নির্ধারণী মহলে বিবেচনার জন্য তুলে ধরেছেন রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তরুণ যুবনেতা নুরুল আজিম পবন। এক বিবৃতিতে তিনি ঈদগড়বাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই আঞ্চলিক সড়কটিকে অপরাধমুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

যুবদল নেতা নুরুল আজিম পবন তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, ঈদগড়-বাইশারী সড়কটি এই অঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে এটি এক চরম আতঙ্ক ও মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এই সড়কে প্রতিনিয়ত অভিনব কায়দায় ডাকাতি এবং নিরীহ পথচারী ও ব্যবসায়ীদের অপহরণের মতো ভয়াবহ অপরাধের ঘটনা ঘটছে, যার কারণে স্থানীয় সাধারণ মানুষ ও চালকেরা সবসময় চরম জীবনঝুঁকি ও চরম অনিশ্চয়তার মধ্যে যাতায়াত করেন। এই অঞ্চলের আইনশৃঙ্খলার উন্নয়ন এবং মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে সড়কটিকে সম্পূর্ণ ডাকাতি ও অপহরণমুক্ত করে একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে বড় দাবিতে পরিণত হয়েছে। পরিশেষে, যুবনেতা নুরুল আজিম পবন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল মানুষের অধিকার ও নিরাপত্তার অতন্দ্র প্রহরী মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের এই ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে ঈদগড়বাসীর এই দীর্ঘদিনের কান্না ও প্রাণের দাবিটি পূরণ হবে এবং এই সড়কে চিরতরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিয়ে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

কক্সবাজারের রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নের সাবেক সুপরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব ও বর্তমান ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখাঁর সভাপতি, মানবিক সমাজসেবক, জামশেদ খাঁন আগামী ১০ এপ্রিল (শুক্রবার) জন্মভূমি ঈদগড় আসবেন।

জানা যায়, দীর্ঘ প্রায় ১০ বছরের প্রবাস জীবন থেকে এই প্রথম বার তিনি, ঈদগড় আসছেন। জামশেদ খান, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানা ধর্মীয় প্রতিষ্ঠানে নিজেকে জড়িত রেখেছেন।

জামশেদ খান জানান, তিনি সহিসালামত বাংলাদেশের মাটি তথা ঈদগড়ে সুস্থভাবে আসতে পারেন তার জন্য সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

জামশেদ খান বলেন, আমি আজীবন মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার এই স্বপ্নকে পূরণ করুক এই প্রত্যাশা রইল। পরিশেষে বলবো, আমি দেশ ও দেশের মানুষের পাশে থেকে সেবা করতে চাই।

ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদগড় ইউনিয়নের সকল স্তরের মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁন।

এক শুভেচ্ছা বার্তায় জামশেদ খাঁন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও ত্যাগের মাধ্যমে অর্জিত আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ হচ্ছে আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সৌহার্দ্য বয়ে আনবে এবং সকল হিংসা-বিদ্বেষ ভুলে একসাথে মিলে মিশে থাকার শিক্ষা দেবে।

যুবদলের এই নেতা আরও বলেন, ঈদের এই আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এই আনন্দকে ভাগ করে নেওয়ার আহবান জানান তিনি।

পরিশেষে তিনি যুবদলের পক্ষ থেকে সবাইকে জানান, “আমরা সবার সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আগামীর পথে সহায়তা করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক