খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ, ১৪৩৩

ভিসানীতিকে ভয় না পেলে ভেতরে ভেতরে কান্নাকাটি কেন - নজরুল ইসলাম খান

ভিসানীতিকে ভয় না পেলে ভেতরে ভেতরে কান্নাকাটি কেন – নজরুল ইসলাম খান

অনলাইন ডেস্ক ।।
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৫:৩২ অপরাহ্ণ
ভিসানীতিকে ভয় না পেলে ভেতরে ভেতরে কান্নাকাটি কেন – নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার বলছে স্যাংশন নাকি তাদের কথা মতো হয়েছে। তারা চেয়েছে সুষ্ঠু নির্বাচন হোক, আর বিএনপি নাকি তাতে বাধা দিচ্ছে। এজন্য নাকি আমেরিকা বলেছে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের জন্য ভিসানীতি। এতে সরকারের কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা কেনো এত ভয় পাচ্ছেন? ভেতরে ভেতরে এত কান্নাকাটি কেন?

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির টাংকির সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা এবং সরকার পতনের একদফা দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচন করার পাঁয়তারা করছে। আমরা আন্দোলন করছি ও বাধা দিচ্ছি যাতে সেরকম অবৈধ নির্বাচন আর না হয়। আমরা সংগ্রাম করছি সুষ্ঠু নির্বাচন আদায় করার জন্য। সুতরাং এ স্যাংশন আমাদের জন্য নয়, তাদের জন্য, ভোট চোরদের জন্য। তাদের ওপর স্যাংশন জারি না হলে তারা এত ব্যতিব্যস্ত হয়ে পড়ত না।’

তিনি বলেন, ‘কেউ নিজের জন্য, কেউ ছেলের জন্য ও বউয়ের জন্য আজ অস্থির হয়ে গেছে। কারণ, যার ওপর ভিসানীতি আসবে তার পুরো পরিবারের ভিসা বাতিল হয়ে যাবে। এখন সরকারের অবস্থা বড়ই খারাপ। যখন কেউ আবোল-তাবোল বলতে শুরু করে তখন বুঝতে হবে তাদের অবস্থা খারাপ, হুঁশ নেই।’

এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিম, ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামসহ অনেকে।

ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখার সভাপতি জামশেদ খাঁন আগামী ১০শে এপ্রিল দেশে ফিরবেন।

কক্সবাজারের রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নের সাবেক সুপরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব ও বর্তমান ঈদগড় ইউনিয়ন যুবদল সৌদি আরব শাখাঁর সভাপতি, মানবিক সমাজসেবক, জামশেদ খাঁন আগামী ১০ এপ্রিল (শুক্রবার) জন্মভূমি ঈদগড় আসবেন।

জানা যায়, দীর্ঘ প্রায় ১০ বছরের প্রবাস জীবন থেকে এই প্রথম বার তিনি, ঈদগড় আসছেন। জামশেদ খান, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানা ধর্মীয় প্রতিষ্ঠানে নিজেকে জড়িত রেখেছেন।

জামশেদ খান জানান, তিনি সহিসালামত বাংলাদেশের মাটি তথা ঈদগড়ে সুস্থভাবে আসতে পারেন তার জন্য সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

জামশেদ খান বলেন, আমি আজীবন মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার এই স্বপ্নকে পূরণ করুক এই প্রত্যাশা রইল। পরিশেষে বলবো, আমি দেশ ও দেশের মানুষের পাশে থেকে সেবা করতে চাই।

ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদগড় ইউনিয়নের সকল স্তরের মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁন।

এক শুভেচ্ছা বার্তায় জামশেদ খাঁন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও ত্যাগের মাধ্যমে অর্জিত আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ হচ্ছে আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সৌহার্দ্য বয়ে আনবে এবং সকল হিংসা-বিদ্বেষ ভুলে একসাথে মিলে মিশে থাকার শিক্ষা দেবে।

যুবদলের এই নেতা আরও বলেন, ঈদের এই আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এই আনন্দকে ভাগ করে নেওয়ার আহবান জানান তিনি।

পরিশেষে তিনি যুবদলের পক্ষ থেকে সবাইকে জানান, “আমরা সবার সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আগামীর পথে সহায়তা করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক মুক্তির বাণীর নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। সংযম, আত্মত্যাগ ও মহান আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা বহন করে এই মহিমান্বিত উৎসব। ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সার্বজনীন আনন্দের উৎসব।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন দিনে সকল মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়। সংযমের শিক্ষা মানবতার কল্যাণে কাজে লাগিয়ে সমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক পবিত্র ঈদুল ফিতর।

শহিদুল ইসলাম খোকন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। একইসঙ্গে তিনি কামনা করেন, পবিত্র ঈদুল ফিতরের বরকতে পৃথিবী হোক মহামারীমুক্ত, মানবজাতির জীবনে ফিরে আসুক স্বস্তি ও সুন্দর ভবিষ্যৎ।

তিনি দেশের সর্বস্তরের মুসলমান এবং বিদেশে বসবাসরত প্রবাসীদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।