খুঁজুন
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র, ১৪৩২

ইরান আইএইএ’র সঙ্গে সহযোগিতা বন্ধ করেনি: পররাষ্ট্রমন্ত্রী

ইরান আইএইএ’র সঙ্গে সহযোগিতা বন্ধ করেনি: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ।।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৩:০৫ অপরাহ্ণ
ইরান আইএইএ’র সঙ্গে সহযোগিতা বন্ধ করেনি: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা বন্ধ করেনি তেহরান।

শনিবার তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে আয়োজিত এক বৈঠকে বিদেশি রাষ্ট্রদূত, চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং বিদেশি কূটনৈতিক মিশনের প্রধানদের উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন।

আরাঘচি বলেন, ‘ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের যারা নিন্দা করেছে আমরা সেই সব দেশকে কৃতজ্ঞতা জানাই। প্রায় ১২০টি দেশ ইরান বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদি রাষ্ট্রের আগ্রাসনের নিন্দা করেছে।’

আরাঘচি আরও বলেন, ‘আইএইএ’র সঙ্গে আমাদের সহযোগিতা বন্ধ হয়নি।’ তিনি যোগ করেন, ‘ইরান এনপিটি-র (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) একটি দায়িত্বশীল সদস্য হিসেবে বরাবরই এজেন্সির সঙ্গে সহযোগিতা করে এসেছে।’

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘আমাদের সহযোগিতা বন্ধ হয়নি বরং এটি এখন নতুন এক রূপে চলছে। এখন থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সম্পর্ক ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল (এসএনএসসি) দ্বারা পরিচালিত হবে।’

এর আগে গত ২ জুলাই ইরানের পারমাণবিক স্থাপনা আর পরিদর্শন করতে পারবে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)- এমন একটি বিলে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরান-ইসরাইল যুদ্ধবিরতির ঠিক আগের দিন (২৫ জুন) আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করতে বিলটি পাস করে ইরানের পার্লামেন্ট।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এজেন্সির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার যেকোনো অনুরোধ এখন থেকে জাতীয় নিরাপত্তা কাউন্সিল কেস-বাই-কেস ভিত্তিতে বিবেচনা করবে এবং সুরক্ষা ও নিরাপত্তাকে মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আক্রমণের শিকার পারমাণবিক স্থাপনাগুলোর কাছে পরিদর্শকরা গেলে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ থাকা স্বাভাবিক। আমাদের স্থাপনাগুলো আক্রমণের শিকার হয়েছে এবং এখন এসব স্থাপনার আশেপাশে যেকোনো সময় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া বা বিস্ফোরণের মতো ঝুঁকি রয়েছে। তাই আমাদের মতে, এধরনের পরিস্থিতিতে পরিদর্শকদের নিরাপত্তা নিশ্চিত করাটাই এখন প্রধান বিবেচ্য বিষয়।’

এ সময় তিনি কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘ফের কূটনীতিতে ফেরার বাইরে আর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘একটি সমঝোতামূলক ও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো ছাড়া অন্য কোনো পথ খোলা নেই এবং সাম্প্রতিক যুদ্ধ এই সত্যটিই আরও জোরালোভাবে প্রমাণ করেছে।’

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘তার আগে অন্য পক্ষকে আমাদের নিশ্চিত করতে হবে যে তারা সত্যিকারের কূটনীতি চায়, শুধুমাত্র নিজেদের লক্ষ্য হাসিলের জন্য কূটনীতিকে মুখোশ হিসেবে ব্যবহার করতে নয়।’

এ মন্তব্যের মাধ্যমে আরাঘচি স্পষ্টভাবে ইঙ্গিত করেন যে, গত ১৩ জুন যখন ইসরাইল এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তখন ১৫ জুন ছয় দফা আলোচনার পরবর্তী রাউন্ড রোমে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছিল।

ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদগড় ইউনিয়নের সকল স্তরের মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খাঁন।

এক শুভেচ্ছা বার্তায় জামশেদ খাঁন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও ত্যাগের মাধ্যমে অর্জিত আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ হচ্ছে আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সৌহার্দ্য বয়ে আনবে এবং সকল হিংসা-বিদ্বেষ ভুলে একসাথে মিলে মিশে থাকার শিক্ষা দেবে।

যুবদলের এই নেতা আরও বলেন, ঈদের এই আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এই আনন্দকে ভাগ করে নেওয়ার আহবান জানান তিনি।

পরিশেষে তিনি যুবদলের পক্ষ থেকে সবাইকে জানান, “আমরা সবার সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আগামীর পথে সহায়তা করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক মুক্তির বাণীর নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। সংযম, আত্মত্যাগ ও মহান আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা বহন করে এই মহিমান্বিত উৎসব। ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সার্বজনীন আনন্দের উৎসব।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন দিনে সকল মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়। সংযমের শিক্ষা মানবতার কল্যাণে কাজে লাগিয়ে সমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক পবিত্র ঈদুল ফিতর।

শহিদুল ইসলাম খোকন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। একইসঙ্গে তিনি কামনা করেন, পবিত্র ঈদুল ফিতরের বরকতে পৃথিবী হোক মহামারীমুক্ত, মানবজাতির জীবনে ফিরে আসুক স্বস্তি ও সুন্দর ভবিষ্যৎ।

তিনি দেশের সর্বস্তরের মুসলমান এবং বিদেশে বসবাসরত প্রবাসীদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র প্রকাশক ফারুক হোসাইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, দৈনিক মুক্তির বাণী’র প্রকাশক ফারুক হোসাইন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক মুক্তির বাণী’র ফারুক হোসাইন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। সংযম, আত্মত্যাগ ও মহান আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা বহন করে এই মহিমান্বিত উৎসব। ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সার্বজনীন আনন্দের উৎসব।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন দিনে সকল মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়। সংযমের শিক্ষা মানবতার কল্যাণে কাজে লাগিয়ে সমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক পবিত্র ঈদুল ফিতর।

ফারুক হোসাইন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। একইসঙ্গে তিনি কামনা করেন, পবিত্র ঈদুল ফিতরের বরকতে পৃথিবী হোক মহামারীমুক্ত, মানবজাতির জীবনে ফিরে আসুক স্বস্তি ও সুন্দর ভবিষ্যৎ।

তিনি দেশের সর্বস্তরের মুসলমান এবং বিদেশে বসবাসরত প্রবাসীদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।