খুঁজুন
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন, ১৪৩২

বাঁকখালী নদীর ভাঙ্গন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি – সাবেক সফল সাংসদ লুৎফুর রহমান কাজলের”

আনোয়ারুল হক শিকদার
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ
বাঁকখালী নদীর ভাঙ্গন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি – সাবেক সফল সাংসদ লুৎফুর রহমান কাজলের”

বিএনপির কেন্দ্রীয় নির্বাহীকমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বাঁকখালী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং ভাঙ্গন মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (৯ জুলাই) সকাল ৯টায় তিনি উপজেলার বাকখালী নদী ভাঙ্গনের কবলে পড়া রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রী পাড়া,ফতেখাঁরকুল ইউনিয়নের ছিকল ঘাট,পুর্ব রাজারকুল, গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা, মাঝির কাটা, বেলতলি বাজার ফেরিঘাট ,কচ্ছপিয়া ইউনিয়নের দুছড়ি গ্রাম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জননেতা কাজল স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দুর্দশা প্রত্যক্ষ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রতিবছর বাঁকখালী নদীর ভাঙ্গনে ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারিয়ে মানুষ অসহায় হয়ে পড়ছে। অথচ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো কার্যকর পদক্ষেপ নেই। এখনই যদি উদ্যোগ নেওয়া না হয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।”
তিনি অবিলম্বে বাঁকখালী নদীর তীর রক্ষা ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভোগে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
তিনি আরো বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে এখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্রবিনাশী শক্তিগুলো চক্রান্তের জাল বুনছে। আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে—যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হয়।
পরিদর্শনকালে জননেতা লুৎফুর রহমান কাজলের সাথে ছিলেন, রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম,সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম চেযারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এম,আবদুল্লাহ আল মামুন,,চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল কাদের, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম সওদাগর, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, রাজারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দু রহিম,গর্জনিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব মহিবুল্লাহ, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার সামছল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, বিএনপি নেতা ফয়েজ উদ্দিন রাশেদ, দিদারুল ইসলাম দিদার, হাবিব উল্লাহ মাতবর, রেজাউল করিম টিপু,মামুনুর রশীদ মামুন, জেলা কৃষকদলের যুগ্মআহবায়ক মির্জা নুরুল আবছার, যুবদলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব, তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান লুতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ারুল হক সিকদার, ছাত্রদলের সদস্য সচিব আবছার কামাল গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, সাধারন সম্পাদক লুৎফর রহমানসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও তাতীঁদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইউপি নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী খোকন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
ইউপি নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী খোকন।

নিজস্ব প্রতিবেদক:

ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের, এ ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা। তারই ধারাবাহিকতায় ইউপি সদস্য পদে সম্ভাব্য মেম্বার প্রার্থী হাওয়ার ঘোষণা দেন তরুণ ছাত্র ও যুবনেতা শহিদুল ইসলাম খোকন।

তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।

উওর হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের তরুণরা ও সোশ্যাল মিডিয়া তাহার ব্যাপক জনপ্রিয়তা এবং মোটামুটি ভোটা’ও আছে,স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশা ও অনুভূতি আকাশছোঁয়া। সময় এখন বাংলাদেশের। সময় এখন তারুণ্যের। এই সময় শুধু নয়, ভবিষ্যতের সময়ও তারুণ্যের। ভবিষ্যতের বাংলাদেশও তরুণদের জন্যই। আর তারুণ্যের উপযোগী বর্তমান বিনির্মাণ করা গেলেই কেবল- ভবিষ্যত হবে বাংলাদেশের। তাই উত্তর হারবাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তরুণ প্রার্থীকেই দেখতে চায়।

শহিদুল ইসলাম খোকন বলেন, আমি এলাকার জনগণের সুখে দুঃখে কাজ করে যাব এবং উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবো। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ওয়ার্ডের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলার চেষ্টা করবো।

জয়পুরহাটে আব্দুল বারীর জনসভা ও গণসংযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
জয়পুরহাটে আব্দুল বারীর জনসভা ও গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডিসি আব্দুল বারীর পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ শেষে বিকেলে ক্ষেতলাল পাইলট হাইস্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

​সকাল ৯টা থেকেই আব্দুল বারী বড়াইল ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ​বিকেল ৪টায় ক্ষেতলাল পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ডিসি আব্দুল বারী বলেন, “দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনারা দুঃশাসনের জবাব দেবে।

​ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা যুদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি ​ওবায়দুর রহমান সুইট, ​পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, ​সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, যুবদল নেতা জিল্লুর রহমান, ​সাবেক ছাত্রনেতা রানা তালুকদার সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এসময় ​বক্তারা বলেন, নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে জনতা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তারা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটকেন্দ্রে গিয়ে জনরায় নিশ্চিত করার আহ্বান জানান।

কক্সবাজার-৩ আসনে উন্নয়ন ভাবনা তুলে ধরতে নিজস্ব ওয়েবসাইট চালু করলেন লুৎফুর রহমান কাজল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
কক্সবাজার-৩ আসনে উন্নয়ন ভাবনা তুলে ধরতে নিজস্ব ওয়েবসাইট চালু করলেন লুৎফুর রহমান কাজল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল যোগাযোগের নতুন উদ্যোগ নিয়েছেন কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল। ‘জনগণের সেবা উন্নয়নের পথে’ প্রতিপাদ্যে তিনি চালু করেছেন নিজস্ব ওয়েবসাইট **www.kazalbnp.com**। এই ওয়েবসাইটের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং মতামত গ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে কক্সবাজার শহরের নিরিবিলি অর্কিডের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটটিতে প্রবেশ করে কক্সবাজার-৩ আসনের ভোটারসহ যে কেউ লুৎফুর রহমান কাজলকে সরাসরি পরামর্শ দিতে পারবেন। এজন্য আলাদা একটি সেকশন রাখা হয়েছে, যেখানে উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সমস্যা কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতামত ও প্রস্তাব দেওয়া যাবে। প্রার্থী হিসেবে জনগণের কথা শোনা এবং সেই মতামতকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন কাজল।

ওয়েবসাইটে আরও রয়েছে লুৎফুর রহমান কাজলের বিস্তারিত জীবনী, তাঁর রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সংসদ সদস্য থাকাকালীন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য এবং আসন্ন নির্বাচনে তাঁর অঙ্গীকার ও প্রতিশ্রুতির বিস্তারিত বিবরণ। এতে করে ভোটাররা একজন প্রার্থী হিসেবে তাঁর অতীত ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লুৎফুর রহমান কাজল বলেন, “রাজনীতি মানে শুধু নির্বাচনের সময় ভোট চাওয়া নয়। রাজনীতি মানে জনগণের সঙ্গে সার্বক্ষণিক সংযোগ রাখা। এই ওয়েবসাইট সেই যোগাযোগের একটি মাধ্যম। মানুষ এখানে তাদের কথা বলবে, সমস্যা জানাবে, পরামর্শ দেবে—আমরা সেগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করব।” তিনি আরও বলেন, আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজনীতিতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি।

বিএনপির স্থানীয় নেতারা মনে করছেন, নির্বাচনী প্রচারে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে এবারই প্রথম কোনো প্রার্থী নিজস্ব ওয়েবসাইট চালু করলেন। এতে করে তরুণ ভোটার ও প্রবাসী ভোটারদের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে তারা আশা করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি নিজস্ব ওয়েবসাইট চালুর মাধ্যমে লুৎফুর রহমান কাজল নিজেকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করে উপস্থাপন করছেন। এটি শুধু নির্বাচনী প্রচার নয়, বরং একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক যোগাযোগ কৌশলের অংশ হিসেবেও দেখা যেতে পারে।

প্রসঙ্গত, লুৎফুর রহমান কাজল ২০০৮ সালে কক্সবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি সড়ক, শিক্ষা ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখেছিলেন বলে দাবি করেন তাঁর সমর্থকরা। আসন্ন নির্বাচনে আবারও তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সব মিলিয়ে, নিজস্ব ওয়েবসাইট চালুর মাধ্যমে লুৎফুর রহমান কাজল কক্সবাজার-৩ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছেন। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, মতামত গ্রহণ এবং উন্নয়ন ভাবনা তুলে ধরার এই উদ্যোগ নির্বাচনী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা এখন সময়ই বলে দেবে।